ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এনআইডি সংশোধনের সব আবেদন জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৫,  8:15 PM

news image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অনিষ্পন্ন সব আবেদন চলতি বছরের জুন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  ইসি সচিব আখতার আহমেদ এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে শনিবার (২২ মার্চ)। ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি। তার মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসাবে ২০১১ থেকে অদ্যাবধি ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।আগামী জুন মাসের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনায় বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম