ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

এনআইডির জরুরি সেবা অব্যাহত রাখতে ইসির নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৫,  5:21 PM

news image

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জরুরি সেবা অব্যাহত রাখতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, গত ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদন কার্যক্রম চলমান রয়েছে। ওই কার্যক্রমের পাশাপাশি বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিগণের চলমান প্রক্রিয়ায় যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্বাচন কমিশন সদয় নির্দেশনা দিয়েছেন। এ অবস্থায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিগণের নতুন ভোটার নিবন্ধন ও আপলোড এবং জাতীয় পরিচয়পত্রের সংশোধনসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারদের অনুরোধ করা যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম