ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

এক বছরে বিমানের লাভ ৪৩৬ কোটি টাকা: প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৩,  4:31 PM

news image

গত অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাভ হয়েছে ৪৩৬ কোটি টাকা। এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। নতুন নতুন রুট পরিচালনা করে এই লাভের ধারা অব্যাহত রাখা যাবে বলেও তিনি জানান। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, বিমান বহরে নতুন বিমান সংযোজনের ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বিমান গত অর্থবছরে (২০২১—২০২২) সর্বমোট ৪৩৬ কোটি টাকা মুনাফা করেছে। এছাড়া বিমান ২০২৩ সাল থেকে জাপানের নারিতায় অপারেশন শুরু করবে এবং চেন্নাই ও মালে অপারেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া আগামী অর্থ বছরে নিউইয়র্ক অপারেশন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এক্ষেত্রে নতুন রুট পরিচালনার জন্য বিমানের অতিরিক্ত উড়োজাহাজ সংযোজনের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের ফলে নতুন নতুন রুট পরিচালনার মাধ্যমে লাভের ধারা অব্যাহত রাখা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম