ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

একদিন বাড়িয়ে ঈদে সরকারি ছুটি টানা ৯ দিন

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৫,  8:55 PM

news image

পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এতে ৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চাঁদ দেখা সাপেক্ষে ৩০ মার্চ বা ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। আগেই ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে ২৮ মার্চ থেকেই সরকারি ছুটি শুরু হচ্ছে। এদিকে, নির্বাহী আদেশে ৩ এপ্রিল ছুটি ঘোষণায় সরকারি চাকরিজীবীরা ৪ ও ৫ এপ্রিলসহ (শুক্রবার-শনিবার) টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম