ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

উল্লাপাড়ায় নানির সঙ্গে গোসলে নেমে নদীতে ডুবে গেল নাতি

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৫,  4:48 PM

news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নাতি সাব্বির হোসেনের (৭) মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার শ্রীকোলা বিল এলাকায় সূর্য নদীতে এ ঘটনা ঘটে।  মৃত সাব্বির হোসেন জেলার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। আব্দুল মমিন স্ত্রী-সন্তান নিয়ে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলায় শ্বশুর বাড়িতে  বেড়াতে গিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে শ্রীকোলা বিল এলাকায় সূর্য নদীতে নানির সাথে গোসল করতে যায় নাতি সাব্বির হোসেন। একপর্যায়ে পানিতে নেমে পা পিছলে ডুবে যায় সাব্বির। নিখোঁজের পর বেলা ২টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে শিশু সাব্বির হোসেনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. নিয়ামুল হক পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম