ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকায় ভোট দেবে মানুষ : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২২,  9:46 PM

news image

দেশের চলমান উন্নয়ন অক্ষুণ্ন রাখতে জনগণ আবারও নৌকায় ভোট দেবেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে বিএনপি রাজনীতি করে। এ দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদের চিরদিনের মতো আঁস্তাাকুড়ে নিক্ষেপ করেছে। খাদ্যমন্ত্রী আজ রবিবার সাপাহারে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি বলেন, বর্তমান সরকার অনেক কর্মসূচি নিয়েছে- যার সরাসরি উপকারভোগী নারী। সন্তানের লেখাপড়ার খরচ অভিভাবকের মোবাইলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সরকার।

উন্নয়নের সঙ্গে জনগণকে পরিচিত করেছে। খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। দলটির মহাসচিব ফখরুল ইসলাম এখনও বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম। তার কথায় স্বাধীনতা বিরোধীরা স্বস্তি পায়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার আহ্বান জানান সাধন মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ভুল বুঝিয়ে গ্রামের মা-বোনদেরকে যাতে কোনো দল বা ব্যক্তি বিভ্রান্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বি, সাপাহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. নুরুল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম