ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২২,  9:27 PM

news image

কক্সবাজারের উখিয়া ১৭ নৈম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এ সময় আগুনে বেসরকারি সংস্থা ব্রাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়।  সোমবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক।  নাইমুল হক জানান, ‘দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লেগে ক্যাম্পে অবস্থিত ব্রাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ 

এর আগে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে যায়। এতে গৃহহীন হয়ে পড়েন তিন হাজারের বেশি মানুষ।  এছাড়া ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।  গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম