ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৫,  8:56 PM

news image

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত বিষয়ে সরকারি গেজেট বা অফিসিয়াল ডকুমেন্টস হাতে আসার পর নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাসির উদ্দীন বলেন, প্রজ্ঞাপনটা আসতে দেন। আমরা গ্যাজেটের জন্য অপেক্ষা করছি। যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন সব পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করেন। উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, গত ৩ নির্বাচনে কার্টার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেননি। এবার আসার জন্য উনারা আগ্রহী। আমরা স্বাগত জানিয়েছি।  সিইসি আরও বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তারা জানতে চেয়েছেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমাদের যে ওয়াদা করেছি, তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হলে দলটি নিবন্ধন বাতিল হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম