ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  10:35 PM

news image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো। বুধবার (৫ এপ্রিল) বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি বলেন, আমরা বাস মালিকরাই আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওইদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাস কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। ৭ এপ্রিল ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হবে। যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাস ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে তাই এবার বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম