ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঈদে বাড়ি ফেরা হলো না দুই গা‌র্মেন্টসকর্মীর

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২২,  4:29 PM

news image

ঈ‌দের ছুটিতে বাড়ি ফেরা হ‌লো না ম‌তিয়ার রহমান (৩৫) ও আজিজুর রহমান (৩২) নামে দুই গা‌র্মেন্টসকর্মীর। বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দি‌কে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী জেলা শহরের মালিক সমিতির সামনে মা‌হেন্দ্রা উল্টে তারা নিহত হয়। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন শামীম মোল্লা (৩০) নামে আরেক ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহত ম‌তিয়ার রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দোহা‌রো গ্রামের আতর আলীর ছেলে ও আজিজুর রহমান একই এলাকার নজরুল জোয়ার্দারের ছেলে। আহত শামীম একই থানার ডাউ‌টিয়া গ্রামের হা‌বিল মোল্লার ছেলে। জানা গেছে, ভোর রাত সাড়ে ৪টার দি‌কে ৯ জন যাত্রী নি‌য়ে দৌলত‌দিয়া ঘাট থেকে পাংশার উদ্দেশে রওনা হয় এক‌টি মাহেন্দ্রা। পথে এক‌টি তেলের পাম্প থেকে তেল নি‌য়ে আবার রওনা হলে রাজবাড়ী মালিক সমিতির সামনের সড়কের আইল্যান্ডের ওপর চাকা উঠে উল্টে দুই জন যাত্রী নিহত ও শামীম মোল্লা নামে আরেক যাত্রী আহত হয়। রাজবাড়ী সদর থানার এসআই মো. মোয়া‌জ্জেম হো‌সেন ব‌লেন, এ ঘটনায় মা‌হেন্দ্রার চালক ও মা‌হেন্দ্রা আটক করা হ‌য়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম