ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন ১২ লাখের বেশি মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  11:20 PM

news image

ঈদের ছুটি শুরু হয়ে গেছে। মানুষ নিজ গ্রাম এ এলাকায় যাচ্ছেন ঈদ উদযাপন করতে। সরকারিভাবে ছুটি আজ থেকে শুরু হলেও মানুষ গতকাল মঙ্গলবার থেকেই ঢাকা ছাড়ছেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ১৮ এপ্রিল ঢাকার বাইরে গেছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন। মোস্তাফা জব্বার বুধবার (১৯ এপ্রিল) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় আসা মানুষের হিসাব দিয়েছেন। তিনি চার মোবাইল ফোন অপারেটরের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছেন।  মোস্তাফা জব্বার বলেছেন, ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের মধ্যে গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ এবং টেলিটক ১৮ হাজার ১৯০ জন ব্যবহারকারী। ঈদকে ঘিরে ঢাকাতেও মানুষ আসে। এ সংখ্যায় মন্ত্রী জানিয়েছেন, ঢাকার বাইরে থেকে গ্রামীণফোনের ১ লাখ ২৮ হাজার ৯৭০, রবির ১ লাখ ৬ হাজার ৮৬৩, বাংলালিংকের ৪ লাখ ২২ হাজার ৬০০ এবং টেলিটকের ৯ হাজার ৩৫০ জন ব্যবহারকারী ঢাকায় এসেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম