ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঈদের আগে দাম বেড়েছে গোখাদ্যের, লোকসানের আশঙ্কা খামারিদের

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২২,  9:06 PM

news image

কোরবানির আগের এ সময়টাতে অধিকাংশ খামারি (উদ্যোক্তা) বাড়তি লাভের আাশায় অধিক গরু মোটাতাজাকরণে যখন ব্যস্ত তখনই চড়া গোখাদ্যের দামে অতিরিক্ত ব্যয় এবং বাজারে সে অনুপাতে গরুর মূল্য বৃদ্ধি না হওয়ায় হতাশায় নিমজ্জিত। লোকসানের আশঙ্কায় অনেকে খামার গুটিয়ে ফেলার চিন্তা করছেন। আর ছোট খামারিরা গরু বিক্রি করে দিচ্ছেন। নীলফামারীর জলঢাকায় কয়েকটি খামারে ঘুরে দেখা যায়, সামনে কোরবানির ঈদকে ঘিরে তাঁরা লাভের চিন্তা করছিলেন।কিন্তু চড়া গোখাদ্যের দামে এখন উল্টো লোকসান গুনতে হবে। জলঢাকা বাজার ঘুরে দেখা যায়, ২৫ দিনের ব্যবধানে গোখাদ্যের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ।বাজারের পশুখাদ্য বিক্রেতা সারওয়ার জানান, প্রতিটি খাদ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। তাই তাঁর দোকানে বিক্রিও কমে গেছে। গোলমুন্ডা ইউনিয়ন ধুমপাড়ার খামারি ফরিদা বেওয়া বলেন, আমার ১২টি গরুর মধ্যে ইতিমধ্যে ৫টি গরু বিক্রি করে দিয়েছি। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে গরু লালন–পালন নিয়ে হিমশিম খাচ্ছি। তিনি আরও বলেন, বাকি ৭টি গরুও বিক্রি করে দেওয়ার চিন্তা করছি। জলঢাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌস জানান, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিদের দানাদার খাবারের ওপর চাপ কমাতে হবে ও ঘাস উৎপাদনের দিকে মনোযোগের পরামর্শ দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম