ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৫,  4:35 PM

news image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের প্রথম যাত্রা শুরু হয়েছে।  সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো। এ ছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও চলবে বিশেষ ব্যবস্থায়। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। আর এই টিকিট বিক্রি কার্যক্রম চলে ২০ মার্চ পর্যন্ত। এবার বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর,  চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে একইসঙ্গে নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম