ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঈদকে সামনে রেখে রংপুর জেলা ও মহানগর পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মার্চ, ২০২৫,  5:15 PM

news image

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সড়কের যানজট নিরসন যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতে রংপুর জেলা ট্রাফিক বিভাগ ও রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বেলা ১১ টায় রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভার আলোচ্য বিষয় ছিলো, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স, রেকার, জেলা, মেট্রো এবং হাইওয়ে পুলিশের মধ্যে সমন্বয় সাধন। চিহ্নত সমস্যা ও সমাধানের লক্ষ্যে সমন্বয় করে কাজ করা। যানজট ও দূর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিতকরন এবং গৃহীত ট্রাফিক ব্যবস্থার উপর আলোচনা। রোডস এন্ড হাইওয়ে কর্তৃক ঝুকিপূর্ণ স্থান সমূহে রিফ্লেকটিং মার্কিং ও সাইনবোর্ড প্রদর্শনের ব্যবস্থা করা। টিকেটের মূল্য বৃদ্ধি ও মূল্য নিয়ন্ত্রনে গৃহীত ব্যবস্থা। খোলা পিকআপ এবং ট্রাকে ডিজে পার্টি ও যাত্রী পরিবহন নিয়ন্ত্রনে ব্যবস্থা গ্রহণ। বহিরাগত যাত্রীবাহী গাড়ি ঈদ পরবর্তী সময়ে অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রন রাস্তা সংস্কারের চলমান কাজ দ্রুত সমাধানের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং রংপুর জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ নুর আলম সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, রোডস এন্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি, বিআরটিএ ও ফায়ার সার্ভিস এর এ ডি, হাইওয়ে ও জেলা ট্রাফিক বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সভাপতিগন। এ ছাড়াও রংপুর জেলার সকল দুরপাল্লার বাস কাউন্টার এর ম্যানেজারগন উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম