ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ইতিহাসের সাক্ষী হতে পদ্মা পাড়ে বরগুনার ১০ হাজার নেতা-কর্মী

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২২,  4:34 PM

news image

পদ্মা সেতুর দ্বার উন্মোচিত হবে আজ। ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বরগুনার উপকূলীয় জনপদ থেকে গতকাল শুক্রবার বিকেলে হাজার হাজার মানুষ লঞ্চ যোগে বরগুনা থেকে রওয়ানা দিয়ে শনিবার (২৫ জুন) ভোর ৫টায় পৌঁছেছেন পদ্মার পাড়ে। বরগুনা থেকে শুক্রবার বিকেলে ৬টি উপজেলা থেকে ৮টি বিলাস বহুল লঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ সহস্রাধিক নেতা কর্মী পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে রওয়ানা দেয়।

বরগুনার পুরাঘাটা, আমতলী ও তালতলী থেকে ৩টি, বেতাগী, বামনা, পাথরঘাটা থেকে ৩টি এবং পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কাকচিড়া থেকে একটি লঞ্চসহ ৮টি লঞ্চে হাজার হাজার নেতা-কর্মী পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ছেড়ে যায়। শনিবার ভোর ৫টায় তারা পৌঁছে যায় গন্তব্যে। বরগুনার ৩১৫ সংসদীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, এই অনুভূতি বলে ব্যক্ত করার মতো নয়। ইতিহাসের নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু বরগুনা তথা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে যুগান্তরকারী সাফল্য আনবে বলে তিনি মন্তব্য করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম