ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আ. লীগের সমর্থন বাড়বে বলে হাসপাতাল বন্ধ করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩,  6:09 PM

news image

আওয়ামী লীগের সমর্থন বাড়বে বলে গ্রাম পর্যায়ে চালু করা কমিউনিটি হাসপাতাল বিএনপি বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ জানুয়ারি) সকালে দেশের ৪ বিভাগের ১৫ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে যোগ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি বিভাগেই বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করতে হবে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ঢাকা মেডিকেল কলেজকে ৫ হাজার শয্যায় উন্নীত করার কাজ শুরু করতে দেরি হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে অনলাইনে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে; কারণ দেশে সবক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। শেখ হাসিনা বলেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলাতেই কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে, যাতে প্রান্তিক মানুষের ভালো চোখের চিকিৎসা নিশ্চিত করা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম