ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২৫,  4:58 PM

news image

রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। আড়াই ঘণ্টা পরে রাজশাহী নন্দনগাছি স্টেশনে থেকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এর ফলে সকাল পৌনে ৯ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরআগে ঘটনাস্থলে উপস্থিত হন- রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত সময়ের মধ্যে ট্রেন ছাড়ার ব্যবস্থা করেন। সিল্কসিটি এক্সপ্রেসসহ চারটি ট্রেন চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে ট্রেন চলাচল বন্ধ ছিল। একই সঙ্গে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া চারটি ট্রেন রাজশাহীর বিভিন্ন স্টেশনে থেমে ছিল।  বুধবার সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনের অদূরে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এতে করে মধুমতি এক্সপ্রেস সরদহ রোড, বনলতা এক্সপ্রেস হরিয়ান, সিল্কসিটি এক্সপ্রেস ও মহানন্দ রাজশাহী রেলওয়ে স্টেশনে থেমে যায়।  আন্দোলনকারীদের দাবি- সিল্কসিটি, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশন সংস্কারের কাজ করতে হবে। এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, বিষয়টি নিয়ে আমরা রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসবো। ট্রেন অনেক রোগী, নারী যাত্রী আছে। তারা গরমে কষ্ট পাচ্ছেন। সেইকারণে অবরোধ তুলে নেয়া হলো। ঘটনাস্থলে এসে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার বলেন, আমরা তাদের দাবিগুলো শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম