ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৫,  5:56 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ শিল্পাঞ্চল আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপাইলের টিএসসি সিএনজি পাম্পের পাশে ডোবা থেকে ভাসমান অবস্থায়  অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ  উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাইল টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, এখনো পরিচয় সনাক্ত করা যায়নি, ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হবে প্রত্যক্ষদর্শী টোকাই বিল্লাল হোসেন বলেন, আমি বোতল টোকাই এর কাজ করি। সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে বোতল ঢোকাতে এসে দেখি একটি লাশ ভেসে আছে। আমি ভয় পেয়ে যাই এবং পাশের মাস্টার প্লাজার সিকিউরিটি কে জানাই। তখন সিকিউরিটি আমাকে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাতে বলে। পরে আমি ৯৯৯ এ কল করে পুলিশকে জানাই এবং আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনা সম্পর্কে জানতে চাইলে আশুলিয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম