ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ গ্রেফতার ৩

#

২৫ মার্চ, ২০২৫,  4:52 PM

news image

কক্সবাজারে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন  আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়েছে।  র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আ. ম ফারুক সোমবার রাত ১২ দিকে জানান, কতিপয় দুষ্কৃতিকারীর মাধ্যমে আরাকান আর্মির ইউনিফর্ম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে গত ২৩ মার্চ বিকালে   র‌্যাব-১৫ সিপিএসসি এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাটের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২ জন নারীসহ ৩ জনকেআরাকান আর্মির ইউনিফর্ম ৬০ জোড়া ইউনিফর্ম, নগদ টাকা ও ৪টি মোবাইলসহ গ্রেফতার করে। নুর মোহাম্মদ (৫০) নামের এক জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো উখিয়ার  শফিকা আক্তার (৩৭), মিনুয়ারা আক্তার (৩৩) ও ইকবাল হাসান (১৪) জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, পলাতক নুর মোহাম্মদ এর নেতৃত্বে তারা এই ইউনিফর্ম গুলো তৈরি করে এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করে। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম