ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আবারো বাড়ছে যমুনার পানি, চিন্তার ভাজ নদী পাড়ের মানুষের কপালে

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২২,  10:14 PM

news image

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে তৃতীয় দফায় আবারো বন্যার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার,  কাজিপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার ও চৌহালীতে ও পানি বৃদ্ধি পেয়েছে ৷ চলতি বছরের বন্যায় পানি বদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে ৫টি উপজেলার হাজার হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পরে ৷ পরে পানি কমে যাওয়ায় আশায় বুক বেঁধেছিলো তারা ৷ কিন্ত আবারো নতুন করে পানি বাড়তে থাকায় চিন্তার ভাজ পড়েছে ভাঙ্গন কবলিত যমুনা তীরবর্তী লোকজনদের কপালে ৷ উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর  গ্রামের মূন্সী আব্দুল লতিফ জানান, সামনে কোরবানির ঈদ কিন্ত বন্যার পানি বাড়তে থাকায় আবারও নদী ভাঙ্গন ও বন্যার কারনে আমাদের এলাকার সকল মানুষের ঈদের আনন্দ বেদনায় রুপ নিচ্ছে ৷  সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, নতুন করে আবারো ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ পানি বৃদ্ধি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে ৷ তবে এ অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা নেই বলেও জানান উক্ত কর্মকর্তা  ৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম