ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

আবারও মা হতে চান গোবিন্দের স্ত্রী

#

বিনোদন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  7:53 PM

news image

গোবিন্দ ও সুনীতা আহুজা বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। ১৯৮৭ সালে সুনীতাকে বিয়ে করেন সেই সময়কার এক নম্বর এই নায়ক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ৫৮ বছর বয়সে তৃতীয়বার মা হতে চান গোবিন্দোর স্ত্রী। একটি রিয়ালিটি শোতে এসে এমন ইচ্ছার কথা জানিয়েছেন সুনীতা আহুজা। এক রিয়ালিটি শোয়ে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন গোবিন্দ। সঙ্গে ছিলেন তাদের ছেলে যশবর্ধন। এ ছাড়া অতিথির আসনে ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র। সুনীতার প্রিয় অভিনেতা তিনি। সুনীতা বলেন, ছেলে যশবর্ধন যখন গর্ভে তখন গোবিন্দ তাকে ধর্মেন্দ্রর ছবি উপহার হিসেবে দিয়েছিলেন। বলেছিলেন, এমন এক সুপুরুষ ছেলেই তার চাই। যশ জন্ম নেন। দেখতেও তিনি সুন্দর। সেই কথাই উল্লেখ করে সুনীতা সকলের সামনেই রিয়ালিটি শোর মঞ্চে গোবিন্দকে বলেন, ‘যশ যখন পেটে ছিল তুমি ধর্মেন্দ্রজির ছবি এনে দিয়েছিলে। যশ এত সুন্দর হয়েছে। এবার তো চোখের সামনে ধর্মেন্দ্রজিই রয়েছে। তাহলে চল, বাড়িতে চল। আবারও এমন এক প্রোডাক্ট বানাই।’ সুনীতার এমন কথা শুনে হাসিতে ফেটে পড়েন সবাই। তার রসিকতা দেখে হাসি চেপে রাখতে পারেননি খোদ ধর্মেন্দ্রও। মায়ের কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় যশের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম