ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আবারও একসঙ্গে ৩ শিশু জন্ম, নাম পদ্মা-সেতু-উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুন, ২০২২,  6:11 PM

news image

নারায়ণগঞ্জ, বরিশালের মত পাবনায়ও একসঙ্গে ৩ সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। এই তিন নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন। ঘটনাটি ঘটে পাবনার বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লায়। ইয়। ওই গৃহবধূ তিন ছেলের জন্ম দিয়েছেন। গতকাল রোববার রাতে তিন সন্তানের বাবা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন সন্তানের জন্ম হয়।

একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া ওই গৃহবধূর নাম সুমি খাতুন। তার স্বামী মিজানুর রহমান পেশায় রাজমিস্ত্রি। তিন সন্তানের বাবা মিজানুর রহমান বলেন, গত ২৩ জুন বিকেলে পাবনার পিডিসি হাসপাতালে চিকিৎসক দেখানোর পর তিনি আল্ট্রাসনোগ্রাম করে জানান পেটের ভেতরে বাচ্চার অবস্থান একটু বেকায়দায় রয়েছে। পরে রাজশাহী নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন ওই চিকিৎসক। এ সময় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার (২৫ জুন) দুপুরে অপারেশনের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম হয়। তিনি আরও বলেন, সন্তানদের ডাক নাম হিসেবে পদ্মা, সেতু ও উদ্বোধন রাখা হয়েছে। পরে তাদের ভাল নাম রাখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম