ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আন্দোলনে শহীদদের তালিকায় ছাত্রলীগই বেশি: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  8:25 PM

news image

আওয়ামী সভাপতি শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে শহীদদের তালিকায় ছাত্রলীগের নেতাকর্মীরাই বেশি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রতিটি ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরাই বেশি আত্মাহুতি দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ’৭৫-এর পর জিয়াউর রহমান যখন অবৈধভাবে সংবিধান লংঘন করে ক্ষমতা দখল করে, তার প্রতিবাদ করতে গিয়ে একদিকে যেমন সেনাবাহিনী-বিমানবাহিনীর হাজার হাজার অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়, তেমনিভাবে ছাত্রলীগেরও অনেক নেতাকর্মীকে গুম করা হয়; পরবর্তীতে তাদের পরিবার লাশটুকুও পায়নি।  তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে রাতের অন্ধকারে সংবিধান করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। এরপর অত্যাচার নির্যাতন শুরু হয়। শিক্ষার্থীদের হাতে অস্ত্র, মাদক তুলে দেয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই অস্ত্রের ঝনঝনানি, শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়েছিল। বিএনপির চরিত্র প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ২০১৩ সালে আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে প্রায় তিন হাজার মানুষকে আগুনে দগ্ধ করে তারা। ৫০০ মানুষকে আগুনে পুড়িয়ে মারে, সাড়ে ৩ হাজারের ওপরে গাড়ি-লঞ্চ-রেল অগ্নি সংযোগ করে। কোনোকিছুই ওদের হাত থেকে রেহাই পায়নি। বিএনপির কাজ শিক্ষার পরিবেশ নষ্ট করা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া হুমকি দিয়েছিল আওয়ামী লীগকে শিক্ষা দিতে তার ছাত্রদলই যথেষ্ট। তাই সে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলো। আর এর প্রতিবাদে আমি ছাত্রদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়ে বলেছিলাম, যে তোমরা শিক্ষা শুধু নিজেরাই গ্রহণ করবে না ছুটিতে যখন বাড়িতে যাবে কোনো মানুষ যদি নিরক্ষর থাকে তাহলে তাকে সাক্ষর জ্ঞান দেবে, আমাদের আমাদের ছাত্রলীগ সেটাই করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম