ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আজ ৫০ শিল্প ও অবকাঠামো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২২,  4:38 PM

news image

অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্প-কারখানা ও অবকাঠামো আজ উদ্বোধন হতে যাচ্ছে। রোববার (২০ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উদ্বোধন করবেন। গত ২৬ অক্টোবর এই উদ্বোধন করার কথা থাকলেও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে তা পিছেয়ে যায়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্বোধন হতে যাওয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৪টিসহ মোট ১৪টি বাণিজ্যিক শিল্পকারখানা। এ ছাড়া ২৯টি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বঙ্গবন্ধু শিল্পনগর, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন, বিএসএমএসএন-এর ২০ কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা সরণি, ২৩০ কেভি গ্রিডলাইন এবং সাবস্টেশন, বঙ্গবন্ধু শিল্পনগরে পানি সরবরাহের জন্য ৫০ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম