ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আজ থেকে চালু হচ্ছে মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:22 PM

news image

আজ শনিবার থেকে চালু হচ্ছে বহুল আলোচিত মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন। গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা জানান। ওই দিন তিনি বলেন, আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ‘উত্তরা সেন্টার’ স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আর মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে।” এছাড়া আগামী মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো চালু করা হবে। ওই দিন এম এ এন ছিদ্দিক বলেন, মার্চ মাসের মধ্যে সব ক’টি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে। উত্তরা সেন্টার ও মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হয়ে গেলে মেট্রোরেলের পাঁচটি স্টেশনের যাত্রা শুরু হবে। তখন শুধু চারটি স্টেশন-‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও ‘শেওড়াপাড়া’ বাকি থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম