ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আজ ঢাকায় আসছে ইউরোপীয় প্রতিনিধিদল

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৫,  4:39 PM

news image

ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা ও সিভিল সোসাইটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকায় তিন দিনের সফর শুরু করবে। সফরের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার সাথে সংলাপ জোরদার করা। ফ্রিডরিশ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের (এফএনএফ) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এই সফরে রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী, সিভিল সোসাইটির প্রতিনিধিসহ আঞ্চলিক সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।  এফএনএফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. কার্স্টেন ক্লেইন বলেন, এই সফরের উদ্দেশ্য হলো ইউরোপ, বিশেষ করে জার্মানির সাথে দক্ষিণ এশিয়ার গতিশীল প্রবৃদ্ধি অঞ্চলের সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক শেখার সুযোগ সৃষ্টি করা। প্রতিনিধিদলে রয়েছেন- জার্মান বুন্ডেসটাগ সদস্য সান্দ্রা ওয়েজার, বুন্ডেসটাগ প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ড. মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি ড. জুর্গেন মার্টেন্সসহ জার্মান রাজনীতি, অর্থনীতি ও সিভিল সোসাইটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। ঢাকায় অবস্থানকালে তারা অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক করবেন এবং নেটজ বাংলাদেশ, গ্যোথে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমস্টেক সচিবালয় ও বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) সাথে আলোচনায় অংশ নেবেন। দক্ষিণ এশিয়া প্রায় ২০০ কোটি মানুষের আবাসস্থল হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইউরোপের জন্য ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম