ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আগুনের ঘটনা ষড়যন্ত্র কি-না খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৩,  6:28 PM

news image

বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি-না তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভার সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি-না তাও তদন্ত করে দেখতে বলেন তিনি। শেখ হাসিনা বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে, বলেন তিনি। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গুলিস্তানের বঙ্গবাজারের ভয়াবহ আগুন লাগার দুই সপ্তাহের মধ্যে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার দাবি করে ফায়ার সার্ভিস। তবে তা পুরোপুরি নিভতে সময় লাগবে বলে জানানো হয়। এর আগে গত ৪ এপ্রিল বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম