ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৫,  6:54 PM

news image

আওয়ামী পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আত্মপ্রকাশ করা প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’ সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে।  মঙ্গলবার (২০ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ৪৪ জন আমলার নাম রয়েছে, যাদের আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করেছে জুলাই ঐক্য। এ সময় শহীদ মুনতাছির রহমান আরিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান। তিনি বলেন, আমার ছেলে ফ্যাসিবাদির বিলুপ্তি চেয়েছিল। চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন হবে দেশ ভাল চলবে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারকে যারা ইন্ধন দিয়েছে, তারা এখনও বহাল তবিয়তে। আমরা যে মামলা করেছি তার একজন অপরাধীকেও ধরা হয়নি। না ধরলে বিচার কিভাবে হবে। উল্টো আমাদের হুমকি দিচ্ছে। গত ১৬ বছর যারা জেলে ছিল তারা তো বাড়িতে সুখে দিন কাটাচ্ছে, তারা তো একটা মামলা করেনি। মামলা কি শুধু আমরা করব? গাজীউর রহমান আরও বলেন, যারা হত্যা করেছে তারাই আবার এই ঘটনার তদন্ত করছে। তাহলে কিভাবে সত্য উদঘাটন হবে? কিভাবে বিচার হবে?শহীদ আরিফের বাবা বলেন, আমরা জানি এখনও বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তারা বহাল রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম