ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অস্ত্র-মাদকসহ সাতক্ষীরায় সাবেক এমপির পুত্র আটক

#

১৫ জুন, ২০২৫,  10:59 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন বিলাসবহুল বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। দুই ঘণ্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ। অভিযানের শুরুতেই রুমন নিজ ঘরের দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। তবে যৌথবাহিনী তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে ৩ শতাধিক ইয়াবা বড়ি, একটি রাইফেল, একটি তলোয়ার, বিদেশি মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়। আটক সাফায়াত সরোয়ার রুমন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তার মা রিফাত আমিন বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ছিলেন। সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাদক ও অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম