ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অস্ত্রের মুখে জিম্মি করে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২৫,  4:54 PM

news image

মাছ ও মুরগির সমন্বিত ঘেরের এক কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে রেখে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা সদরের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই কর্মচারীর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দম্পতির বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়। চিকিৎসাধীন গৃহবধূ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই দম্পতি ওই খামারে মাসিক ১৫ হাজার টাকা বেতনে কাজ করেন। তারা সেখানেই থাকেন। অন্তঃসত্ত্বা নারী জানান, শুক্রবার রাতে তিনি ও তার স্বামী ঘেরের বাসায় শুয়ে ছিলেন। রাত দুইটার দিকে চারজন সন্ত্রাসী হাতে রামদা নিয়ে তাদের ঘরে ঢোকে। এ সময় তার স্বামীর হাত, পা ও মুখ বেঁধে ফেলে দুর্বৃত্তরা। ঘরে একটি বাক্সে থাকা তাদের বেতনের ৩৭ হাজার টাকা, ১১ আনা ওজনের এক জোড়া সোনার কানের দুল, ১০ আনা ওজনের একটি সোনার আংটি ও খামারে ব্যবহৃত দুটি দা লুট করে। পরে সন্ত্রাসীরা তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আশরাফুল ইসলামকে চিনতে পেরেছেন তিনি। খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক, পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  শাহীনুর চৌধুরী বলেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশে। তবে শনিবার বিকাল পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম