ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অর্থনীতির চাকা গতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:48 PM

news image

দেশবাসীকে অর্থনীতির চাকা গতিশীল রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কাজ আমাদের করতে হবে, অর্থনীতির চাকা গতিশীল রাখতে হবে। মন্দার প্রভাব যেন আমাদের ওপর না পড়ে, সে জন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে।’ কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেয়া মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। শেখ হাসিনা বলেন,

করোনা মহামারির পর শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। প্রতিটি জিনিসের দাম ধরাছোঁয়ার বাইরে। যেহেতু খাদ্যপণ্যের মূল্য বেড়েছে, বাংলাদেশের যেন সে অবস্থা না হয়, এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখব না। অনাবাদি জমি চাষের আওতায় আনব। খাদ্য উৎপাদন করব। দরকার হলে অন্য দেশকে সাহায্য করব।’ সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মন্দার প্রভাব যেন আমাদের ওপর না পড়ে, সে জন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে। মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে। গ্যাস, বিদ্যুৎ, তেল, পানি সবকিছু ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে। গত ১৪ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। প্রতিটি মানুষের শিক্ষা, খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, কর্মসংস্থানের জন্য আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার আদর্শে পথ চলছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। প্রতিবেশী দেশের সঙ্গে যে বিরোধ ছিল তা সমাধান করছি। সীমানা চুক্তি বাস্তবায়ন করেছি। ছিটমহল বিনিময় করে আমরা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম