ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  10:15 PM

news image

গ্যাসের অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর)  প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে ওই পোস্টে লিখেন, ‘তিতাস গ্যাসের বিশেষ টিম গত দুই দিন জয়দেবপুর, গাজীপুর, আশুলিয়া, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা। সেইসঙ্গে বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সেবা নিশ্চিত করা।’ প্রসঙ্গত, তিতাস গ্যাসের চলমান অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, বকেয়া বিল আদায়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ে বুধবার (১২ অক্টোবর) এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ এবং তিতাস গ্যাসের সকল জিএম, ডিজিএমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম