ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কুলাউড়ায় নারী-শিশুসহ আটক ৭

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২৫,  4:47 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশচেষ্টার অভিযোগে শিশুসহ সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শ্রী রাম দাস কানু, শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সুদামা রবি দাস, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের বাসিন্দা বিনা কানু, তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু ও তিন্নি কানু। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পালবাড়ি এলাকা দিয়ে মানবপাচারকারী আলাল মিয়া, আমির হামজা ও সানোয়ার হোসেন ওই সাতজনকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করেন। এ সময় লালারচক বিজিবির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। জাকারিয়া আরও বলেন, অভিযানকালে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা পালিয়ে যায়। পরে আটককৃতদের কাছে বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা ভারতে যাওয়ার বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করে রাতেই কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম