ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২২,  4:46 PM

news image

ছবি : সংগৃহীত


দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে শনিবার (১৩ আগস্ট) থেকে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। মৌলভীবাজারের ৯২টিসহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকেরা অংশ নিচ্ছেন এ ধর্মঘটে। গতকাল শুক্রবার (১২ আগস্ট) এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর আগে গতকাল সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গলের সাতগাঁও, ফিনলে টি কোম্পানি, নাহার, এম আর খান, ইস্পাহানি, মির্জাপুর, জঙ্গলবাড়ি, মাজদিহি; সদর উপজেলার হামিদিয়া, প্রেম নগর, মৌলভী; কমলগঞ্জের কুরমা, চাম্পারায়, ফুলবাড়ি ও নূরজাহান, ভাড়াউড়া চা বাগানসহ রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখার বিভিন্ন চা বাগানে চতুর্থ দিনের মতো দুইঘণ্টা কর্মবিরতি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন চা শ্রমিকেরা। চা শ্রমিকেরা জানান,

হাড়ভাঙা খাটুনিতে প্রতি বছর চা শিল্পে রেকর্ড চা উৎপাদন হচ্ছে। ২০২১ সালে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ ৯৬ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। কিন্তু তাদের ভাগ্যের উন্নয়ন আজও হয়নি। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দুটি চুক্তি বাস্তবায়ন করা হলেও বারবার মার খাচ্ছেন চা শ্রমিকেরা। দেশের অন্যতম বৃহৎ চা শিল্পের সঙ্গে জড়িত প্রায় দেড় লাখের বেশি চা শ্রমিকের মজুরি দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আজ থেকে পূর্ণদিবস ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। শ্রমিকেরা আরও জানান, এর আগে তারা একই দাবিতে দুইঘণ্টা করে কর্মবিরতি পালন করছিল। কিন্তু তাতে টনক নড়েনি কর্তৃপক্ষের। চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, মজুরি বৃদ্ধির এ দাবি দীর্ঘদিনের। প্রতিবছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত তিনবছর ধরে নানা তালবাহানা করে মজুরি বাড়ানো হচ্ছে না। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাগানে কাজ বন্ধ রেখে পূর্ণ দিবস ধর্মঘট পালন করা হবে। প্রতিটি উপজেলায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম