ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

‘হাথুরুসিংহে একজন যোদ্ধা’

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ মে, ২০২৩,  4:15 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে তিন সংস্করণের সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। যেখানে রয়েছেন তামিম ইকবাল-মেহেদী মিরাজরা। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার অনুশীলন করেছে দল। এরপর গণমাধ্যমে কথা বলেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এই সময়ে তারই স্বদেশী কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কথা বলেন হেরাথ, 'আমরা একসাথে খেলেছি। ওর অধীনেও খেলেছি। আমাদের সম্পর্ক-বোঝাপড়া দারুণ। এই বোঝাপড়া থাকলে কাজ করা সহজ হয়ে যায়।'  হাথুরুর একটু কড়া হেড মাস্টার হিসেবেই পরিচিত। তার কোচিং নিয়ে হেরাথ বলেন, 'আমি জানি না কীভাবে আপনি এসব (কঠোর) মূল্যায়ণ করবেন। যখন আপনি নিজের লক্ষ্যের উপর কঠোর পরিশ্রম করবেন, তখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আমি মনে করি না সে কড়া মানসিকতার কেউ। সে সবসময় একজন যোদ্ধা, আমি তার এই মানসিকতা পছন্দ করি। এদিকে পার্টটাইম স্পিনারদের নিয়ে হেরাথ বলেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যাটাররা কয়েক ওভার বল করে দেয়। যেমন শান্ত, এটা বোলিংয়ে অনেক বিকল্প তৈরি করবে। যখন অনেক বিকল্প থাকবে তখন ঠিক সমন্বয় মিলবে। আমি সব সময় হৃদয়, শান্তদের বোলিংয়ে দেখতে পছন্দ করব।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম