ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

‘সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  7:52 PM

news image

বিএনপির ডাকা মহাসমাবেশ ও তার পরবর্তী সময়ে ঘটা সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবর আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, সাংবাদিক বন্ধুরা পুলিশ বাহিনীর মতো মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের মতো তারাও আক্রমণের শিকার হয়েছেন। দুষ্কৃতকারীরা চায় না তারা যে ছবি, তথ্য সংগ্রহ করেছেন, যেগুলো তাদের বিপক্ষে যায়... এ আশঙ্কায় তারা সাংবাদিক বন্ধুদের ওপরও আক্রমণ করেছে। আমরা জড়িত ব্যক্তিদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেব। নির্বাচনের আগে জো বাইডেনের কথিত উপদেষ্টা ও চৌধুরী হাসান সরোওয়ার্দীর গ্রেপ্তারের পর কোনো গোষ্ঠীর কাছ থেকে পরিকল্পনা বা ষড়যন্ত্রের কোনো তথ্য গোয়েন্দা সূত্রে পেয়েছেন কি না— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার বিষয়ে যাদের জড়িত পাচ্ছি তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। গোয়েন্দা তথ্য যেগুলো পাচ্ছি তা বিশ্লেষণ করে ব্যবস্থা নিচ্ছি। তদন্তের স্বার্থে সব তথ্য বলছি না। কিন্তু সবকিছু বিবেচনায় রেখে আমরা কার্যক্রম পরিচালনা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম