ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

‘সরকারি কর্মকর্তারা বিদেশ গিয়ে ফিরবেন না, এটা সম্পূর্ণ গুজব’

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৩,  11:11 PM

news image

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে সরকারি কর্মকর্তারা অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবেন না, এটা সম্পূর্ণ গুজব। রোববার (৪ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হারুন অর রশিদ বলেন, শুধু আমাকে নিয়ে নয়, কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তাদের নিয়ে কে বা কারা দেশের বাইরে থেকে ভিডিও বানাচ্ছেন। ভিডিওতে তারা বলছেন, সরকারি কর্মকর্তারা অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবেন না। তাদের কথাগুলো সম্পূর্ণ গুজব। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তাকে বিদেশ যাওয়ার ছুটি পেতে অনেক দিন লাগে। অনেক স্তর পার হতে হয়। আমার কাছে মনে হয়, যারা এসব করছেন তারা মূলত ভিউ বাড়ানো এবং টাকা কামানোর জন্যই করছে। আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরও পরিবার আছে, বিশেষ প্রয়োজন আছে। আমাদেরও ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করেন যে, এ ধরনের ভিডিও বানিয়ে পুলিশের মনোবল ভেঙে দেবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। ডিবির এ কর্মকর্তা আরও বলেন, পুলিশের বিরুদ্ধে এসব ছড়ালে তারা হয়তো ভিউ পেতে পারে, টাকাও আয় করতে পারে কিন্তু এগুলো করে পুলিশের মনোবল ভাঙা যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম