ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

‘মিস পর্তুগাল’ খেতাব জিতলেন ট্রান্সজেন্ডার নারী

#

বিনোদন ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৩,  4:54 PM

news image

প্রথমবার একজন ট্রান্সজেন্ডার নারী 'মিস ইউনিভার্স পর্তুগাল' এর খেতাব জিতলেন। তিনি এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক মঞ্চে পর্তুগালের প্রতিনিধিত্ব করবেন। ২৮ বছর বয়সী ট্রান্সজেন্ডার এ নারীর নাম মারিনা মাশেটি। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় ইভোরার বোরবাতে মিস ইউনিভার্স পর্তুগালের চূড়ান্ত পর্বে প্রথম হন তিনি।  এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে আরেক ট্রান্সজেন্ডার নারীও অংশ নেবেন বলে জানায় সংশ্লিষ্টরা। তার নাম নেদারল্যান্ডসের রিকি কোলে (২২)। গত জুলাই মাসে তিনি মিস নেদারল্যান্ডসের খেতাব জিতেন। মিস পর্তুগাল খেতাব জেতার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মারিনা লিখেছিলেন, প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে ‘‘মিস ইউনিভার্স পর্তুগাল’’ খেতাবটি অর্জন করতে পারলে গর্ব বোধ করব। অনেক বছর আমি এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাইনি। এবার এ প্রতিযোগিতার ফাইনালে অসাধারণ প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পেরে আমি গর্ব বোধ করছি। এর আগে, ২০১৮ সালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনির্ভাসে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন স্পেনের অ্যাঞ্জেলা পোন্সে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম