ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

‘ভালোবাসায় বোল্ড’ নুসরাত এবার নতুন ভূমিকায়

#

বিনোদন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২১,  6:31 PM

news image

শুধু রুপালি পর্দাতেই নয়, বাস্তবেও 'বোল্ড অ্যান্ড বিউটিফুল' টালি নায়িকা নুসরাত জাহান। অভিনয় ক্যারিয়ার সামলে জনপ্রতিনিধির দায়িত্বও কাঁধে নিয়েছেন। এখন আবার ঈশানকেও সমালাতে হচ্ছে সারাদিন। সংসার, সন্তান, ক্যারিয়ার, এ যেন চরম ব্যালেন্স। এর মাঝেই এবারে নতুন ইনিংস শুরু করতে চলেছেন নুসরাত। হ্যাঁ, অভিনেত্রীকে এবার দেখা যাবে রেডিওর হোস্টের ভূমিকায়।  নুসরাতের সাহস নিয়ে নতুন করে বলার কিছু নেই। সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে নিজের জন্যই বাঁচেন তিনি। তাইতো ভালোবাসেন জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে। এ জন্যই বোধয় এবারে নতুন ভূমিকায় নাম লেখাতে চলেছেন। নুসরাতকে দেখা যাবে ইশক এফএম এর একটি রেডিও শো এর সঞ্চালক হিসাবে। শো এর নামটিও নুসরাতের নামেই, ‘ইশক উইথ নুসরত….ভালোবাসায় বোল্ড’। কী থাকবে এই শো তে? নাম শুনেই বোঝা যাচ্ছে ভালোবাসার গল্প থাকবে এই রেডিও সিরিজ জুড়ে। তবে শুধু ফিল্মি ডায়লগে ভরপুর নয়, ভালোবাসার গভীর অর্থ যে অনেকটা বৃহৎ তাই বোধয় উঠে আসবে। হয়তো কিছু সাহসী ভালোবাসার গল্পও নিয়ে আসছেন ‘বোল্ড’ নুসরত জাহান। চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে রেডিও সিরিজ ‘ইশক উইথ নুসরাত’। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম