ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

‘বিশ্বের সাথে তালমিলিয়ে উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে’

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  9:20 PM

news image

আধুনিক বিশ্বের সঙ্গে তালমিলিয়ে সব উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। সংসদ নেতা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে বাংলাদেশ যাতে তালমিলিয়ে চলতে পারে সেটি মাথায় রেখেই সব উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে। গেল এক দশকে পরিবর্তিত বাংলাদেশ আজ বিশ্ব স্বীকৃত। সাম্প্রতিক বিদেশ সফরের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে করোনা মোকাবেলায় আমাদের যে সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমি এটাও বলে এসেছি, আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলো আছে, সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে। তিনি বলেন, আমাদেরকে সুযোগ দিলে আমরা টিকা উৎপাদন করব। আমরা সেটি বিশ্বেও দিতে পারব। সে সক্ষমতা আমাদের আছে। জমিও নিয়ে রেখেছি। এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম