ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি নিয়ে যা বললেন মৌসুমী

#

বিনোদন প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৩,  7:13 PM

news image

প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে বেশ কিছুদিন সিনেমা বিষয়ক কোনো কার্যক্রম বা সংবাদে দেখা যায়নি। এমনকি গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া কোনো ছবি নিয়েও তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অবশেষে সাম্প্রতিক কালের আলোচিত ছবি নিয়ে মুখ খুললেন। তিনি ঈদের ছবি ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও সম্প্রতি মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ ছবি তিনটির প্রশংসা করেছেন। মৌসুমী গণমাধ্যমে বলেছেন, তিনটি সিনেমাই তিনি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করেছেন। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল। কিন্তু সব না দেখতে পেলেও প্রিয়তমা এবং সুড়ঙ্গ দেখেছি।  অভিনেত্রী বলেন, শাকিবের সিনেমাটি দেখার ইচ্ছা ছিল সবার আগে। কিন্তু টিকিট না পাওয়ার কারণে একটু দেরি হয়ে যায় দেখতে। প্রিয়তমা দারুণ উপভোগ করেছি। সুড়ঙ্গ’র কথা যদি বলি তাহলে বলব, রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। নিশো, তমা খুব ভালো অভিনয় করেছে। হৃদির সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন, আমার বন্ধু ফেরদৌস অভিনীত ১৯৭১ সেইসব দিন সিনেমার গল্প, হৃদির নির্মাণের যত্নের ছোঁয়া এবং শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। আমার কাছে মনে হয়, এ ধরনের সিনেমা হলে গিয়ে দেখে দর্শকেরই অনুপ্রাণিত করা উচিত নির্মাতাদের, শিল্পীদের। তাহলে এমন আরও ভালো ভালো সিনেমা নির্মিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম