ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

‘নির্লজ্জ’ সাকিবকে অবসর নিতে বললেন শেবাগ

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২৪,  7:52 PM

news image

বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলার সুযোগ পেলে কটাক্ষ করতে ছাড়েন না বিরেন্দ্র শেবাগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারের পর সাকিব আল হাসানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী এই ভারতীয় ক্রিকেটার।  সাকিবের লজ্জা বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার আগেই অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন। তাকে বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার বলে অভিহিত করেছেন। ক্রিকবাজের পডকাস্টে সাকিবের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার। সেখানে শেবাগ বলেন, ‘আমি মনে করি, টি-২০ ক্রিকেটে সাকিব অনেক আগেই ফুরিয়ে গেছে। সম্ভবত এটা গত টি-২০ বিশ্বকাপেই। তুমি দলের সিনিয়র ক্রিকেটার, অনেক দিন অধিনায়ক ছিলে, তোমাকে দলে নেওয়া হচ্ছে অভিজ্ঞতার কারণে, আর তোমার রান যদি এমন হয়, তাহলে এজন্য তোমার লজ্জিত হওয়া উচিত।’ সাকিব এদিন চারে ব্যাটিং করতে নামেন। টি-২০ ফরম্যাটে যা গুরুত্বপূর্ণ অর্ডার। ওদিকে দলের লক্ষ্য ছিল মাত্র ১১৪ রানের। বাংলাদেশ ২৯ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে সাকিব ধীরে খেলে ম্যাচটা এগিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি বর্তমান সময়ের সবচেয়ে গতিময় পেসার এনরিক নরকিয়ার শট বলে পুল খেলতে গিয়ে ৩০ গজের মধ্যে ক্যাচ দেন। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ। সাকিবের ওই শট নির্বাচন নিয়ে তিরস্কার করেছেন শেবাগ, ‘তাকে যদি অভিজ্ঞতার কারণে দলে নেওয়া হয়ে থাকে, তবে তার থেকে আমরা নিশ্চয় এমন ব্যাটিং দেখতে চাইবো না। অন্তত তার উইকেটে কিছু সময় কাটাতে হতো। তুমি তো হেইডেন বা গিলক্রিস্ট না, যে শট বলে পুল খেলবা। তুমি বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার, সুতরাং তুমি ব্যাট করবে তোমার মান অনুযায়ী। যখন হুক-পুল খেলতে পারো না, তখন নিজের হাতে যে শট আছে সেটাই খেলো।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম