ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

‘নাকফুল’ সিনেমা নিয়ে ব্যস্ত পূজা চেরি

#

বিনোদন প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  7:20 PM

news image

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন তিনি। বর্তমানে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। রোববার (২ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ের সময় তোলা তিনটি ছবি পোস্ত করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘ডাবিং, নাকফুল।’ সঙ্গে যুক্ত করেছেন ভিক্টরি সাইনের ইমোজি। পূজা বলেন, ‘নাকফুল একজন নারীর কাছে বিশেষ এক অলঙ্কার। নারীদের কাছে এক আবেগের গয়না। এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আশা করি, দর্শকরা নিরাশ হবেন না।’

প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এই নামেই সিনেমাটি তৈরি করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। বাঙালী নারীর ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। তরুণ নির্মাতা অলক হাসানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। এতে তার সঙ্গী হয়েছেন আদর আজাদ। সিনেমাটির নির্মাতা অলক হাসান বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। চায়ের দেশ সিলেটের মনোরম পরিবেশে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মানে নতুনত্ব থাকছে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম