ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

‘ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না’

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৪,  8:06 PM

news image

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে আর কোন আয়নাঘর থাকবে না। ভাতের হোটেল থাকবে না। সেলেব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল হবে না।আজ শনিবার রাজধানীর মিন্টুরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবিকে জনবান্ধন হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণের ভরসাস্থল হবে ডিবি।’ তিনি বলেন, ‘ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। কেউ গ্রেপ্তার হলে লুকোচুরি নয়, সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে। একইসঙ্গে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না।’ এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি। রেজাউল করিম মল্লিক আরও বলেন, ‘দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেন নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হয়।’ এ সময় ডিবির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন রেজাউল করিম মল্লিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম