ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

‘কিশমিশ’ নির্মাতার সিরিজে জুটিবদ্ধ শুভ-সোহিনী

#

বিনোদন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৩,  5:09 PM

news image

‘লহু’ নামের একটি ওয়েব সিরিজে জুটিবদ্ধ হচ্ছেন আরিফিন শুভ ও কলকাতার সোহিনী সরকার

একের পর এক চমক দেখাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ‘মুজিব’ মুক্তির পর নতুন ছবি ‘নীলচক্র’-তে অভিনয়ের ঘোষণা দেয়ার দুদিন পর এবার জানা গেল তার নতুন আরো একটি কাজের খবর!

‘লহু’ শিরোনামে এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এই সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার তারকা মুখ সোহিনী সরকারকে। আর সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জী। যিনি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুইটি সিনেমা পরিচালনা করেছেন।

জানা গেছে, এই ‘লহু’ সিরিজ দিয়েই ভারতে যাত্রা শুরু করছে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকি। চলতি মাসে সিরিজটি শুট শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

‘লহু’ সিরিজ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারবো আশা করছি।’

সিরিজ ‘লহু’ নিয়ে বেশ এক্সাইটেড সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুতও করছেন চরিত্র অনুযায়ী। তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সাথে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট কেমন তা জানিয়ে পরিচালক রাহুল মুখার্জী বলেন, ‘পাহাড়ি অঞ্চল। সেখানে একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে একটা বিশেষ দল পৌঁছে যায় সেখানে। তারপর কী হয়, সেই নিয়েই গল্প। এছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে সেটা কয়েক যুগের জন্য খুলে দেয়া হচ্ছে। দুটো দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলবো শিল্প দিয়ে।’ আরিফিন শুভ আর সোহিনী সঙ্গে ওয়েব সিরিজে থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী আর অনুজয় চট্টোপাধ্যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম