ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

‘ইত্যাদি’র সেই গায়ক আকবর আর নেই

#

বিনোদন প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২,  9:46 PM

news image

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩.০৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে গায়কের মেয়ে অথৈ। কিডনি, লিভারসহ একাধিক জটিলতায় ১৬ অক্টোবর এক পা কেটে ফেলা হয় আকবরের। সর্বশেষ লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল গায়ককে। দীর্ঘদিন ধরে অসুস্থ আকবর আলী গাজী। এর আগে ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। ‘তোমার হাত পাখার বাতাসে’ গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর তাঁর ভাগ্য বদলে যায়। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম