ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

‘আল্লাহ যেন আব্বুকে বেহেশত নসিব করেন’

#

বিনোদন প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২,  7:13 PM

news image

গত ১৩ নভেম্বর পরপারে পাড়ি জমিয়েছেন গায়ক আকবর। তার শেষ ঠিকানা যশোরের কারবালা কবরস্থান। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। বাবাকে চিরতরে হারিয়ে মেয়ে অথৈয়ের বুকফাটা কান্না যেন থামছেই না। বাবার জন্য অথৈ সবার কাছে দোয়া চেয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে প্রয়াত আকবরের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে অথৈ লিখেছেন, বুধবার (১৬ নভেম্বর) বাদজোহর যশোরে আব্বুর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমার আব্বুর জন‍্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে বেহেশত নসিব করেন। বাবার স্মৃতিচারণ করে অথৈ আরটিভি নিউজকে জানিয়েছিলেন, আমি যখন বাবাকে দেখতে গেলাম, তখন জিজ্ঞেস করেছিলাম আব্বু কষ্ট হচ্ছে? আব্বু আমার কপালে চুমু দিয়ে বলে, এটাই শেষ দিয়ে গেলাম। আর কোনোদিন দেব না। আমি মনে হয় বাঁচব না। তোদের রাস্তায় ভাসিয়ে দিয়ে গেলাম। আমাকে মাফ করে দিস। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রসঙ্গত, আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। কিছুদিন আগেই রাজধানীর বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়। এরপর গত ৫ নভেম্বর কিডনি জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কিন্তু ডাক্তারদের সব চেষ্টাকে বৃথা করে পরপারে পাড়ি জমান আকবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম