ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

৯ বলে ফিফটি! যুবরাজকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের দীপেন্দ্র সিং

#

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  5:14 PM

news image

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন নেপালের দীপেন্দ্র সিং। মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে এই কীর্তি গড়েছেন তিনি। বুধবার (২৭ সেপ্টেম্বর) ১৯তম এশিয়ান গেমসে চীনের হংজুতে পিংফ্যাঙ্গ ক্যাম্পাস ক্রিকেট মাঠে ইতিহাস গড়েন এই নেপালি ক্রিকেটার। ৮ ছক্কায় ১০ বলে ৫২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। আর তাতেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন দীপেন্দ্র। এদিন নেপালি ব্যাটার কুশাল মাল্লাও গড়েন আরেক বিশ্বরেকর্ড। খেলেন ৫০ বলে ১৩৭ রানের তাণ্ডবময় এক ইনিংস! যেখানে মাত্র ৩৪ বলে শতক হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এতোদিন এই রেকর্ডটি ছিল রোহিত শর্মা, ডেভিড মিলার ও বিক্রমাসেকারার দখলে। তারা তিন জন ৩৫ বলে শতরান করেছিলেন। এই দু’জনের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে নেপাল। এটিও আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের ২৭৮। ম্যাচে মঙ্গোলিয়া ২৭৩ রানের বিশাল ব্যবধানে হার মানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম