ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

৯৯৯-এ ফোন পেয়ে রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা নারীকে উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২৫,  4:52 PM

news image

পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ৩২ বছর বয়সী এক নারীকে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে। রবিবার বিকেলে উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারের সময় ওই নারীর শরীরে মরিচের গুড়া দিয়ে লেপটানো ছিল। ভুক্তভোগী ওই নারীর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে।  স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থান ওই নারীকে আলামকাঠী গ্রামে পিরোজপুর-নাজিরপুর সড়কের একটি পার্শ্ব রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে ভুক্তভোগী নারী জানিয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর থেকে অটোরিকশাযোগে নাজিরপুর যাওয়ার পথে বাইপাস এলাকায় তার পরিচিত ৪ জন অটোরিকশাটিতে উঠে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তাকে আবার অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে। এছাড়া সে আর কিছুই বলতে পারেনি। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, পুলিশের জরুরি সেবা ৯৯৯- এ ফোন পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বলা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম