ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

৮ বছর পর বিপিএলে রশিদ খান

#

ক্রীড়া প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৩,  7:10 PM

news image

আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খানের ক্যারিয়ারের উত্থানে অবদান আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। বড় তারকা বনে যাওয়ার আগে খেলেছিলেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে আবারও বিপিএলে ফিরছেন, এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের ময়দান মাতাবেন তিনি। এর আগে, ২০১৬ সালে কুমিল্লার হয়েই রশিদের বিপিএল অভিষেক হয়। সেবার ৭ ম্যাচে তার শিকার ছিল ৬ উইকেট। পরের আসরে একই দলের হয়ে ২২ গজ মাতান তিনি। এবার ৮ ম্যাচে নেন ১৩ উইকেট। এরপরই সাড়া ফেলেন ক্রিকেট দুনিয়ায়। এবার বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আবারও তাকে দলে টেনেছে কুমিল্লা। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক এক বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, রশিদ খান, গুগলির রাজা ভিক্টোরিয়ান্সের জার্সিতে রাজত্ব করতে আসছেন। এদিকে রশিদ ছাড়াও বেশ কিছু বিদেশি তারকা ক্রিকেটারকে দলে টেনেছে কুমিল্লা। এই তালিকায় আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ক্যারিবিয়ান সুনীল নারাইন ও ইংল্যান্ডের মঈন আলী। যদিও গত আসরেরও কুমিল্লার হয়ে খেলেছেন তারা তিনজনই; দলকে শিরোপার স্বাদও দিয়েছেন। অন্যদিকে বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা। এখন পর্যন্ত ৭ বার অংশ নিয়ে চারবারই শিরোপা উল্লাস করেছে তারা। ২০১৫ ও ২০১৯ সালের পর শেষ দুই আসরেও বিপিএলের শ্রেষ্ঠত্ব অর্জন করে নাফিসা কামালের দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম